শপিং মল এলাকার ব্যাংক শনিবার খোলা রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব বাণিজ্যিক এলাকা, জেলা শহর এবং বড় বড় শপিং মল এলাকায় ব্যাংক শাখা আগামীকাল শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদে ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাকাটার সুবিধায় এসব ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শাখাগুলো খোলা রাখতে বলা হয়েছে। এ ছাড়া আজ শুক্রবার রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা এবং নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তৈরি পোশাকশিল্প এলাকায় সব ব্যাংকের শাখা আধা বেলা (সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত) এবং শনিবার পূর্ণ দিবস (সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) খোলা থাকবে। এ ছাড়া প্রবাসীদের পাঠানো টাকা তুলতে শনিবার সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক