শফিউল ইসলাম বিজিএমইএর নতুন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওনার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।নতুন প্রথম সহসভাপতি নির্বাচিত হন ইস্টার্ন অ্যাপারেলসের এমডি নাসির উদ্দিন চৌধুরী। এ ছাড়া স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান দ্বিতীয় সহসভাপতি, জায়ান্ট গ্রুপের এমডি ফারুক হাসান সহসভাপতি এবং শেহা ডিজাইনের পরিচালক এস এম মান্নান (কচি) সহসভাপতি (অর্থ) নির্বাচিত হন।ঢাকায় বিজিএমইএর কার্যালয়ে গত মঙ্গলবার বিজিএমইএর নবনির্বাচিত পরিচালকদের প্রত্যক্ষ ভোটে তাঁরা ২০১১-২০১২ সাল মেয়াদে নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।