প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন মো. শফিকুর রহমান। তিনি ২০১৩ সালের ৩ জানুয়ারি থেকে এ দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী। শফিকুর রহমান ১৯৭৭ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। এ ব্যাংকে তিনি ২০০৩ সাল পর্যন্ত শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০০৩ সালে তিনি অগ্রণী ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন। এ ছাড়া তিনি যমুনা ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংকেও ছিলেন। শফিকুর রহমান ২০১০ সালে এসআইবিএলে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেন।
বিজ্ঞপ্তি