শবে বরাত উপলক্ষে ব্যাংক ও শেয়ারবাজার আগামীকাল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ও সব তফসিলি ব্যাংক আগামীকাল সোমবার বন্ধ থাকবে।দেশের দুটি শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন শেয়ারের কোনো লেনদেন হবে না। শবে বরাতের বন্ধ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র শবে বরাত উপলক্ষে ইতিপূর্বে ঘোষিত ১৭ জুলাইয়ের (আজ) পরিবর্তে ১৮ জুলাই (আগামীকাল) বাংলাদেশ ব্যাংক ও সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি।