শমরিতা হাসপাতালের অতিরিক্ত সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শমরিতা হাসপাতাল লিমিটেডের দ্বিতীয় অতিরিক্ত সাধারণ সভা সম্প্রতি ঢাকার একটি কনভেনশন সেন্টারে কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকায় করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির ভাইস চেয়ারম্যান আলহাজ মো. মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ডা. এ বি এম হারুন এবং পরিচালকেরা ও কোম্পানি সচিব সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।