শমশেরনগরে ওয়ালটনের শোরুম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর সড়কে ওয়ালটন মোটরসাইকেলের একটি শোরুম উদ্বোধন করা হয়েছে।ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য ও মোটরসাইকেলের বিক্রয় প্রতিনিধি নজরুল এন্টারপ্রাইজে সম্প্রতি শোরুমটির উদ্বোধন করা হয়। শোরুমের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম জানান, ছয় বছর ধরে তিনি এ কোম্পানির ইলেকট্রনিকস-সামগ্রী বিক্রি করে আসছেন। এবারে চাহিদার পরিপ্রেক্ষিতে তিনি ওয়ালটন মোটরসাইকেল বিক্রির উদ্যোগ নিয়েছেন। এখানে তিনি ওয়ালটনের ১০০ সিসি, ১১০ সিসি ও ১২৫ সিসি—এই তিন ধরনের মোটরসাইকেল নগদ ও কিস্তিতে বিক্রি করা হবে।