শমশেরনগরে পূবালী ব্যাংকের সেবা সপ্তাহ পালন
পূবালী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার জেলার শমশেরনগর শাখায় গত রোববার গ্রাহক সংগ্রহ ও সেবা সপ্তাহ কর্মসূচি পালন করা হয়েছে।এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যাংকের গ্রাহক মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন খান, শাখাটির ব্যবস্থাপক মো. নিজাম উদ্দীন ও সাংবাদিক মুজিবুর রহমান বক্তব্য দেন।সভায় গ্রাহকেরা পূবালী ব্যাংকের এই শাখায় ওয়ান স্টপ ও অনলাইন সার্ভিস চালু, জনবল বাড়ানো, নোট গণনা মেশিন আনা, চাহিদামতো খুচরা নোট সরবরাহকরণ ও ব্যাংক ড্রাফেটর সার্ভিস চার্জ কমানোর দাবি জানান। এ ছাড়া তাঁরা শাখাটির মাধ্যমে গ্যাস বিলের বই সরবরাহের দাবি জানান। ব্যবস্থাপক মো. নিজাম উদ্দীন গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, ছয় মাসের মধ্যে এই শাখায় অনলাইন ব্যাংকিং চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দাবিগুলো বিবেচনার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে উল্লেখ করেন।