‘শরিয়াহ পরিপালনে গ্রাহক ও ব্যাংকের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা আজ বুধবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের হেড অফিস কমপ্লেক্স করপোরেট ব্রাঞ্চের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।ইসলামী ব্যাংক হেড অফিস কমপ্লেক্স করপোরেট ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. কাওছার উল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-১-এর ইনচার্জ মুহাম্মদ নুরুল ইসলাম খলিফা। এতে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের ইনচার্জ মো. সামছুদ্দোহা। মতবিনিময় সভায় গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন স্যাম সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক সামসুল হক, সৈয়দ স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইলিয়াছ সিরাজী, ইন্টিমেট প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদ নেওয়াজ ভূঁইয়া প্রমুখ।ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. কাওছার উল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।