শাকিল রিজভী ফের ডিএসইর সভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিল রিজভী পুনরায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। গত বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে ডিএসইর ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নবগঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে তাঁকে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত করা হয়। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।এ ছাড়া মোনা ফাইনানশিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল ইসলাম জ্যেষ্ঠ সহসভাপতি এবং জাহান সিকিউরিটিজের স্বত্বাধিকারী মো. শাহজাহান সহসভাপতি পদে নির্বাচিত হন। তাঁরা দুজন যথাক্রমে সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।