শাখা ব্যবস্থাপকদের নিয়ে আল-আরাফাহ্ ব্যাংকের মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহের শাখা ব্যবস্থাপকদের নিয়ে গতকাল শনিবার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ও মো. মোফাজ্জেল হোসেন, প্রধান কার্যালয়ের নির্বাহীরা এবং ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের শাখাসমূহের ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।