শান্তা প্রপার্টিজ সিমেক্স বিল্ডিং অ্যাওয়ার্ডের জন্য মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর মন্টেরেয় শহরে সম্প্রতি অনুষ্ঠিত ‘২০তম সিমেক্স বিল্ডিং অ্যাওয়ার্ড’ শীর্ষক অবকাঠামো উন্নয়নভিত্তিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে শান্তা প্রপার্টিজ।সিমেক্স সিমেন্ট দ্বারা তৈরি শান্তা প্রপার্টিজ লিমিটেডের ‘এসপিএল ওয়েস্টার্ন টাওয়ার’ প্রকল্পটি এ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে।শান্তা প্রপার্টিজের নির্বাহী পরিচালক মুজিবুর রহমান এবং সিমেক্স সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের বাণিজ্যিক পরিচালক এনামুল হক ওই অনুষ্ঠানে যোগ দেন।বিশ্বজুড়ে সিমেক্সের কার্যক্রম পরিচালিত হয় এমন দেশগুলোতে শ্রেষ্ঠ নির্মাণ স্থাপনাগুলোকে সম্মাননা দেওয়ার উদ্দেশ্যে এই বার্ষিক প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে। বর্তমানে বিশ্বের ৫০টি দেশে সিমেক্সের পণ্য ও সেবা প্রদান কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটি ১৯৯৯ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।