শান্তিনগরে ইবিএলের ৫৮তম এটিএম বুথ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী এটিএম নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) রাজধানীর শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে আরও একটি এটিএম বুথ চালু করেছে। এটি হচ্ছে ইবিএলের ৫৮তম এটিএম বুথ।গত বৃহস্পতিবার এটিএম বুথটির উদ্বোধন করেন ইবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুল আলম।এ সময় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কনজ্যুমার ব্যাংকিংয়ের এরিয়া হেড মো. মুসা, ব্র্যান্ড ও বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিম এবং হেড অব এডিসি সাঈদুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।