প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শান্তিনগরে উদ্বোধন করা হলো এক্সিম ব্যাংকের ১১৩তম শাখা। গত শনিবার শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আবদুল মান্নান, পরিচালনা পর্ষদের সদস্য মো. শহিদুল্লাহ, মো. নূরুল আমিন ফারুক ও মো. হাবিব উল্লাহ। বিজ্ঞপ্তি