শামসী তাবরেজ ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ কে শামসী তাবরেজকে পরবর্তী তিন বছরের জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করেছে। গতকাল বুধবার থেকে তা কার্যকর হয়েছে। এর আগে তিনি এই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।শামসী তাবরেজ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ শিল্প ঋণ সংস্থায় যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠানে (ডিএফআই) তাঁর দীর্ঘ ৩৫ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে তিনি সাবিনকো, বেসিক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) বিভিন্ন পদে এবং যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।শামসী তাবরেজ দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও সেমিনারে যোগ দেন। বিজ্ঞপ্তি।