শামসুল আলম পুনরায় পরিকল্পনা কমিশনের সদস্য হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক শামসুল আলমকে আজ থেকে দুই বছরের জন্য পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।শামসুল আলম ২০০৯ সালের ১ জুলাই থেকে চুক্তি ভিত্তিতে এক বছরের জন্য পরিকল্পনা কমিশনে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি বিষয়ে ৩৫ বছর ধরে শিক্ষকতা করেন।শামসুল আলম ব্যাংকক থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ও যুক্তরাজ্যের নিউক্যাসল আপন টাইন বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ছাড়াও তিনি এফএও এবং ইউএনডিপিতে পরামর্শক হিসেবে প্রায় পাঁচ বছর চাকরি করেন। তিনি জার্মানির হামবোল্ড ইউনিভার্সিটি, বেলজিয়ামের ঘেন্ট ইউনিভার্সিটি এবং নেদারল্যান্ডের ভাগিনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন। বিজ্ঞপ্তি।