শামসুল আলামিন রিহ্যাবের সভাপতি পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলমগীর শামসুল আলামিন
আলমগীর শামসুল আলামিন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০১৬-১৮ সাল মেয়াদি নতুন পরিচালনা পর্ষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। রিহ্যাবের নির্বাচনী বোর্ড গতকাল রোববার নতুন পর্ষদের নাম ঘোষণা করে।
এতে আলমগীর শামসুল আলামিন সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। অন্যান্যের মধ্যে নূরন নবী চৌধুরী জ্যেষ্ঠ সহসভাপতি, লিয়াকত আলী ভূইয়া প্রথম ও আবুল ফাতাহ্ মো. আহকাম উল্লাহ্ ইমান খান দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত আরও তিন সহসভাপতি হলেন মো. আমিন (প্রশাসন), মুহাম্মদ সোহেল রানা (অর্থ) ও মো. আবদুল কৈয়ম চৌধুরী (চট্টগ্রাম)।
রিহ্যাবের নবনির্বাচিত পরিচালকেরা হলেন নাঈমুল হাসান, আসাদুর রহমান জোয়ার্দার, মো. আল আমিন, শহীদ রেজা, নজরুল ইসলাম, মো. শাকিল কামাল চৌধুরী, মো. জসিম উদ্দিন, মাসুদা সিদ্দিক রোজী, এস এম জাহিদুর রহমান, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ দিদারুল হক চৌধুরী, মো. রবিউল হাসনাত, রতন কুমার দত্ত, এ কে এম কামরুজ্জামান, এস এম হাফিজ আল আসাদ, মো. মহিউদ্দিন সিকদার, মো. জহির আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, কামাল মাহমুদ, মোহম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, এন এম নূর কুতুবুল আলম ও মোহাম্মদ ওমর ফারুক।
এবার রিহ্যাবের তিন সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এফবিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ আমিন হেলালী। বিজ্ঞপ্তি।