শামসুল হুদা খান এনবিএলের এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুল হুদা খান
শামসুল হুদা খান

শামসুল হুদা খান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এমডি) ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। তিনি আগামী তিন বছরের জন্য এমডি পদে নিয়োগ পেয়েছেন। এর আগে শামসুল হুদা এ ব্যাংকেরই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ছিলেন। তার আগে ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ, ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ, ক্রেডিট কার্ডস বিভাগ, মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগসহ গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এনবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৮৫ সালে সিনিয়র অফিসার হিসেবে তিনি ব্যাংকটিতে যোগ দেন। তার আগে তিনি ১৯৮০ সালে পূবালী ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং পেশায় যুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্মাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
বিজ্ঞপ্তি