শামীম আহমেদ এবি ব্যাংকের নতুন এমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামীম আহমেদ চৌধুরী সম্প্রতি এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন।
এর আগে শামীম আহমেদ একই পদে চলতি দায়িত্বে কর্মরত ছিলেন। তিনি ২০০৮ সালে এই ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন। ২০১৩ সালে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত হন।
এমবিএ ডিগ্রিধারী শামীম আহমেদ চৌধুরী ১৯৮০ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।