শারজায় এনসিসি ব্যাংকের অভিবাসী উৎসব সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজায় আল-মদিনা ক্রিকেট মাঠে সম্প্রতি তিন দিনব্যাপী ‘এনসিসি ব্যাংক অভিবাসী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।ইউএইতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কনসাল জেনারেল মো. আবু জাফর প্রধান অতিথি হিসেবে উৎসবটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। উৎসবে এনসিসি ব্যাংক ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান অংশ নেয়।এ ছাড়া ইউএইতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এনসিসি ব্যাংক দুবাই, শারজাহ ও আবুধাবিতে পৃথক তিনটি অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নূরুল আমিন।নূরুল আমিন বলেন, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বৈধ পথে দেশে প্রবাসী-আয় পাঠানোর সুবিধার্থে এনসিসি ব্যাংক ব্যাপক উদ্যোগ নিয়েছে এবং নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। বিজ্ঞপ্তি।