শারজায় প্রাণ গ্রুপের 'সাকসেস মিট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংযুক্ত আরব আমিরাতের আমদানিকারক ও পরিবেশকদের নিয়ে ‘সাকসেস মিট’ শীর্ষক সম্মেলন করেছে প্রাণ গ্রুপ। চলতি মাসের প্রথম সপ্তাহে শারজার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বার্ষিক এ সম্মেলনে বিপণন ও বিক্রয় বিভাগের প্রায় ৪০০ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ইমরান, কনস্যুলেট জেনারেল বদিরুজ্জামান, কমার্শিয়াল কাউন্সিলর ড. এ কে এম রফিক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ফ্রুটো, লিচি, পাওয়ার ও বাসিল সিড ড্রিংক, মুড়ি, চানাচুর, ঝালমুড়ি, সরষের তেল, মসলা, সুগন্ধি চাল, লাচ্ছা সেমাই, লাচ্চি, ডাবের পানি, খনিজ পানি, বিস্কুট, ড্রাই কেক ও প্রাণ আপ নিয়মিতভাবে রপ্তানি হচ্ছে। বিজ্ঞপ্তি