প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাশা ডেনিমস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা গত বুধবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানির শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশসহ মোট ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারম্যান পারভিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিচালক আফতাবুর রহমান জাফরী ও জেরিন মাহমুদ, স্বতন্ত্র পরিচালক এন কে এ মবিন, ব্যবস্থাপনা পরিচালক শামস্ মাহমুদ, পরিচালক (অপারেশন) জামাল আবদুন নাসের, অর্থ পরিচালক মো. আহসানুল হক, সিএফও সারোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি