শাহ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর আর্মি গলফ কোর্সে গত ২৮ থেকে ৩০ জানুয়ারি তিন দিনের শাহ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আবুল খায়ের গ্রুপের বিজনেস ইউনিট শাহ সিমেন্ট ও আবুল খায়ের স্টিলের (একেএস) পৃষ্ঠপোষকতায় আর্মি গলফ ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। এতে পাঁচটি গ্রুপে প্রায় ৫৮০ জন গলফার অংশ নেন। গত শনিবার সন্ধ্যায় আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আবদুস সালাম খান। আরও উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক শহীদুল্লাহ্ চৌধুরী, আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।