শাহ সিমেন্টের সাফল্যের কথা স্থান পাচ্ছে ফিলিপ কটলারের বইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ধারাবাহিক ব্যবসায়িক সাফল্যের কথা বিশ্বখ্যাত বিপণন শিক্ষাগুরু ফিলিপ কটলারের বিজনেস কেস স্টাডি বুক শীর্ষক বইয়ে তুলে ধরা হবে।ঢাকার একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় যে বাংলাদেশ ও পশ্চিম বাংলার যৌথ উদ্যোগে প্রকাশিত হবে এই বিজনেস কেসস্টাডি বুক।এ ব্যাপারে ওই অনুষ্ঠানে একটি চুক্তি সম্পাদিত হয়। এতে অধ্যাপক ফিলিপ কটলার এবং আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর নওশাদ চৌধুরী শাহ সিমেন্টের পক্ষে সই করেন।চুক্তিতে বলা হয়, বিপণনগুরু ফিলিপ কটলারের লিখিত বিজনেস বুকে শাহ সিমেন্টের ব্যবসায়িক সাফল্য তুলে ধরা হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ আনোয়ার ও প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।