শাহজাদপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের দ্বারিয়াপুর বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৭৯তম শাখা খোলা হয়েছে।ব্যাংকের পরিচালক হারুন-অর-রশীদ খান প্রধান অতিথি হিসেবে গতকাল শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক আবদুল মালেক মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, সহকারী পুলিশ সুপার আবু ইউসুফ, শাহজাদপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আবদুল হাকিম সরকার এবং বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. হায়দার আলী। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারী, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিব উল্লাহ্ ও আবেদ আহমেদ খান, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, শাখা ব্যবস্থাপক এ বি এম আবদুল বাতেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।