শাহজাদপুরে এটিএম বুথ খুলেছে ইসলামী ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ব্যাংক বাংলাদেশের শাহজাদপুর শাখায় গতকাল মঙ্গলবার একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।শাহজাদপুর উপজেলার চেয়ারম্যান হাসিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এটিএম বুথটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের বগুড়া জোনের প্রধান শফিকুল মওলা। এতে ব্যাংকের শাহজাদপুর শাখার ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।