শাহজাদপুরে সোনালী ব্যাংকের ঋণমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিঋণ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেডের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শাখায় সম্প্রতি এক ঋণমেলার আয়োজন করা হয়। এই ঋণমেলার উদ্বোধন করেন সোনালী ব্যাংকের সিরাজগঞ্জের আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শেখ মো. গোলাম সাকলায়েন। ব্যাংকের শাহজাদপুর শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যবসায়ী আবদুস সালাম, পোরজোনা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল প্রমুখ বক্তব্য দেন।