শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমটিবি বুথ খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড একটি বুথ খুলেছে।ভারপ্রাপ্ত বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব শফিক আলম প্রধান অতিথি হিসেবে গতকাল সোমবার বুথটির উদ্বোধন করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেন, এমটিবির চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, উপব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, মো. হাসেম চৌধুরী ও মো. আহসান-উজ জামান এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।