শাহজালাল ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ১২১তম সভা সম্প্রতি ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান এতে সভাপতিত্ব করেন।সভায় অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুল বারেকসহ পরিচালকদের মধ্যে সাজ্জাতুয্ জুম্মা, আক্কাস উদ্দিন মোল্লা, মহিউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মোহাম্মদ ফারুক, সৈয়দ নুরুল আরেফীন, মোহাম্মদ হাসান, আবদুল হালিম ও তোফাজ্জল হোসেন, বিকল্প পরিচালক রুকন উদ্দিন খান ও মো. মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং দুই উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন ও মো. আবদুল জব্বার চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।