শাহজালাল ইসলামী ব্যাংকের দুই লাখ শেয়ার কেনার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক/পরিচালক আলহাজ মো. আবদুল বারেক ওই প্রতিষ্ঠানটির দুই লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা যায়, মো. আবদুল বারেকের কাছে বর্তমানে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের মোট ৮০ লাখ ২৬ হাজার ৮৮০ শেয়ার আছে। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারমূল্যে (মার্কেট প্রাইস) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আরও দুই লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।