শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ মে সকাল ১০টায় ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২১ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ৬.০৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৯.৭০ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ২.৫৬ টাকা।