শাহজালাল ব্যাংকের নতুন ডিএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল আজিজ সম্প্রতি পদোন্নতি পেয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। তিনি ১৯৮৬ সালে এনসিসি ব্যাংকে অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এভিপি এবং ২০০৫ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংকে এসএভিপি হিসেবে যোগ দেন। ২৮ বছরের ব্যাংকিং কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ, বিপণন প্রভৃতি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। এ ছাড়া জনাব আজিজ দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি ও পরবর্তীকালে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকের বংশাল ও ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।
বিজ্ঞপ্তি