শাহজালাল ব্যাংকের পরিচালক পর্ষদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ১১৮তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুল বারেকসহ পরিচালক সাজ্জাতুয জুম্মা, শামস উদ্দিন খান, সৈয়দ নূরুল আরেফিন, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ ফারুক, তৌহিদুর রহমান, মো. হাসান, মহিউদ্দিন আহমেদ, সানাউল্লাহ সাহিদ, আবদুল হালিম, খন্দকার সাকিব আহমেদ, তোফাজ্জল হোসেন ও মো. মাসুদ, এমডি মুহাম্মদ আলী এবং উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মুখতার হোসেন ও আবদুল জব্বার চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।