শাহজালাল ব্যাংকের বোর্ড সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালখ পর্ষদের ১৩৫তম সভা সম্প্রতি ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সভাপতিত্ব করেন। সভায় বেশকিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান খন্দকার সাকিব আহমেদ, পরিচালক ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মো. সানাউল্লাহ সাহিদ, সৈয়দ নূরুল আরেফীন, আব্দুল বারেক, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক ও আব্দুল হালিম, বিকল্প পরিচালক রুকন উদ্দিন খান ও মো. মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান সরকার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালখ মো. মুখতার হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।