শাহজালাল ব্যাংকের হাজীগঞ্জ শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলার হাজীগঞ্জে সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৪তম শাখা খোলা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান সৈয়দ নুরুল আরেফিন, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, হাজীগঞ্জের পৌর মেয়র আবদুল মান্নান খান এবং ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব বক্তব্য দেন।আনোয়ার হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে শাহজালাল ইসলামী ব্যাংক মফস্বল ও পল্লি এলাকায় শাখা খুলতে আগ্রহী। মো. আবদুর রহমান সরকার ব্যাংকের বিভিন্ন আমানত ও বিনিয়োগ প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। বিজ্ঞপ্তি।