শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, শাহজিবাজার পাওয়ার কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৭ নভেম্বর।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত তাদের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৭ কোটি টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৩ পয়সা।