প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি শাহজীবাজার পাওয়ারের লেনদেন আজ মঙ্গলবার শুরু হচ্ছে। নতুন কোম্পানি হিসেবে এটি ‘এন’ শ্রেণিভুক্ত হবে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত এপ্রিলে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অর্থ সংগ্রহ করে। আইপিওতে এক কোটি ২৬ লাখ ৮০ হাজার শেয়ার ছেড়ে কোম্পানিটি ৩১ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করেছে। এদিকে লেনদেন শুরুর আগে গতকাল সোমবার কোম্পানিটি তাদের নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে জুলাই থেকে মার্চ সময়কালে এটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে দুই টাকা ৫৪ পয়সা; যা আগের বছর একই সময়ে ছিল এক টাকা ৯৫ পয়সা।