শাহরাস্তির ঈদের বাজার জমজমাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তির বিপণি বিতানগুলোতে দিনরাত চলছে ঈদের বিকিকিনি। বিগত বছরগুলোতে শাহরাস্তিতে বড় কোনো বিপণিবিতান না থাকায় ক্রেতাদের আশপাশের শহরগুলোতে ছুটতে হতো। এখন উপজেলার মেহের কালীবাড়ীতে গড়ে উঠেছে বেশ কয়েকটি বিলাসবহুল বিপণিবিতান। উপজেলার শাহরাস্তি প্লাজার বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোর, গাউছিয়া শাড়ি বিতান, ইসরাত শু কর্নার, জান্নাত সাজঘর, ভূঁইয়া বস্ত্র বিতান, জুঁই ফ্যাশন, অনামিকা বস্ত্র বিতান, বউরানী বস্ত্র বিতানসহ আরও বেশ কয়েকটি দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে পণ্যের দাম নিয়ে ক্রেতারা অসন্তোষ জানিয়েছে। গৃহবধূ মাহমুদা জামান জানান, গত বছর যেসব পণ্যের দাম ছিল ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা, এবার তা বিক্রি হচ্ছে দু-তিন হাজার টাকায়।