শাহেদা বেগম জিএম পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের ২০০৩-০৪ সময়কালে পদোন্নতি-বঞ্চিত উপমহাব্যবস্থাপক শাহেদা বেগমকে সম্প্রতি ২০০৩ সালের ৪ সেপ্টেম্বর থেকে মহাব্যবস্থাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।শাহেদা বেগম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ২০০০ সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে কম্পিউটার বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে যোগ দেন। বিজ্ঞপ্তি।