শাহ্ সিমেন্ট-একেএস গলফ টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে সম্প্রতি সপ্তম শাহ্ সিমেন্ট-একেএস গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আবুল খায়ের গ্রুপের বিজনেস ইউনিট শাহ্ সিমেন্ট ও আবুল খায়ের স্টিলের (একেএস) পৃষ্ঠপোষকতায় এ আয়োজনের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিয়া এম এ রহিম, আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শহীদুল্লাহ চৌধুরী, ব্র্যান্ড ম্যানেজার স ম মঞ্জুরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা। দুই দিনের টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি