প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে গত শুক্রবার অনুষ্ঠিত হলো শাহ্ সিমেন্ট হাউসফুল অফারের সেলিব্রেশন। অনুষ্ঠানে শাহ্ সিমেন্ট হাউসফুল অফারের গাড়ি ও মোটরসাইকেল বিজয়ী ব্যক্তিদের হাতে চাবি তুলে দেন আবুল খায়ের গ্রুপের ডিরেক্টর (ব্র্যান্ড মার্কেটিং) মো. নওশাদ করিম চৌধু্রী। হাউসফুল অফারের মেগা উপহার টয়োটা এলিয়ন গাড়ি বিজয়ী ব্যক্তিরা হলেন আশুলিয়ার বাসিন্দা আনোয়ার হোসেন জসিম। এ অফারের বিভিন্ন পর্যায়ে সারা দেশে বিজয়ী ব্যক্তিদের স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ফ্রিজসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ্ সিমেন্টের ডিজিএম মো. হেলাল উদ্দীন, এজিএম ফিন্যান্স কাজী আসিফ ইকবাল, সিনিয়র ম্যানেজার ফিন্যান্স নাহিদ উল্লাহ, সেলস ম্যানেজার শাহীনুর আলম, ব্র্যান্ড ম্যানেজার ইব্রাহীম খলিল প্রমুখ। বিজ্ঞপ্তি।