শাহ্ সিমেন্টের আয়োজনে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান শাহ্ সিমেন্টের আয়োজনে গত বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) মিলনায়তনে ‘আর্কিটেকচার ফর গ্রিন লিভিং’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। স্থপতি, স্থাপত্যের শিক্ষক-শিক্ষার্থীসহ তিন শতাধিক পেশাজীবী অংশ নেন অনুষ্ঠানে। এতে উপস্থিত ছিলেন শাহ্ সিমেন্টের পরিচালক (অপারেশন) হাফিজ সিকান্দার, এনএসইউর উপাচার্য, শাহ্ সিমেন্টের ব্র্যান্ড ম্যানেজার ইব্রাহীম খলিল, সিনিয়র প্রকৌশলী তাসনুভা হায়দার ও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক মুজতবা আহসান। মূল বক্তা ছিলেন স্থপতি রফিক আজম। বিজ্ঞপ্তি।