শাহ্ সিমেন্টের ভূমিকম্প বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল খায়ের গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শাহ্ সিমেন্ট ‘ভূমিকম্প সহনীয় স্থাপনার ডিজাইন এবং নির্মাণ—জাপানি অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনার আয়োজন করে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইশোয়াকি নাকানো। সেমিনারে বিভিন্ন প্রকৌশলী, বিশেষজ্ঞ, করপোরেট ব্যক্তি ও আয়োজকেরা অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য দেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং পরিচালক নওশাদ করমি চৌধুরী। প্যানেল আলোচনায় প্রধান অতিথি হিসেবে সঞ্চালনা করেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ। আরও মতবিনিময় করেন বাংলাদশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বিজ্ঞপ্তি।