শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা এবং ইফতারের আয়োজন করেছে।বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুয জুম্মা, সাবেক চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা ও মো. তৌহিদুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক আবদুল হালিম, খন্দকার সাকিব আহমেদ ও মো. মাসুদ এবং ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন ও মো. আবদুল জব্বার চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।