শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি ‘ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার প্রধান বক্তা, উপপরিচালক খন্দকার আলী কামরান আল জাহিদ ও মো. এখলাছ উদ্দিন অতিথি বক্তা ছিলেন।কর্মশালায় শাহ্জালাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেনসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানেরা এবং ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।