শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের গুলশান শাখা স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ঢাকার গুলশান শাখা সম্প্রতি ৪২ গুলশান এভিনিউয়ের জব্বার টাওয়ারে স্থানান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সানাউল্লাহ্ সাহিদ শাখাটির স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান খন্দকার সাকিব আহমেদ, পরিচালক মোহাম্মদ সোলায়মান ও আক্কাস উদ্দিন মোল্লা, অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ নুরুল আরেফিন, শাহ্জালাল ব্যাংক সিকিউরিটিজের সিইও এম কামালউদ্দিন চৌধুরী, এবং ব্যাংকের এমডি আবদুর রহমান সরকার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।