শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি হোটেলে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০১১ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া ও খন্দকার সাকিব আহমেদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা, সাবেক চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা, মো. তৌহিদুর রহমান ও মোহাম্মদ সোলায়মান, পরিচালক মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ হাসান, সৈয়দ নূরুল আরেফিন, মোহাম্মদ ফারুক, আবদুল হালিম ও তোফাজ্জল হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুুল জব্বার চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।