শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক সম্প্রতি ‘সুপারভাইজরি রিভিউ ইভ্যালুয়েশন প্রসেস’ (এসআরইপি) শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান সরকার এ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগের মহাব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদ, শাহ্জালাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধান এবং ঢাকাভিত্তিক ব্যাংকের শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।