শাহ্জালাল ইসলামী ব্যাংকের খুলনা শাখা স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা শাখা নগরীর ৪ কেডিএ এভিনিউতে স্থানান্তর করা হয়েছে।গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে বৃহৎ পরিসরে ও নতুনভাবে সজ্জিত করে শাখাটি গড়ে তোলা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে সম্প্রতি শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার, খুলনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনআস এবং স্থানীয় ব্যবসায়ী-শিল্পপতিরা উপস্থিত ছিলেন।আনোয়ার হোসেন খান বলেন, তথ্য-প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই শাহ্জালাল ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য।এদিকে একই দিনে খুলনার একটি হোটেলে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড তার গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতাসহ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।