শাহ্জালাল ইসলামী ব্যাংকের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড গতকাল মঙ্গলবার এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। ২০০১ সালের এই দিনে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান দশম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুয জুম্মা, ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান সরকার, পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।