শাহ্জালাল ইসলামী ব্যাংকের নিরীক্ষা কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নিরীক্ষা কমিটির ১১৬তম সভা সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান সৈয়দ নুরুল আরেফিন সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, পরিচালক আবদুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান সরকার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুখতার হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।